দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদ্দাম হোসেন (২৮), ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আনিসুর রহমান এবং মগটুলা ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য কামরুজ্জামান (৩৪)।
পুলিশ জানায়, বুধবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ, মগটুলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই ঘটনার পর বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এমএম/